• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ নরসিংদীতে র‍্যাব-বিএসটিআইর যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা মাধবদীতে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু কে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণে চরম অনিয়ম ও বৈষম্যের অভিযোগে সংবাদ সম্মেলন রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন নরসিংদীতে রাতে নিখোঁজ হওয়া অটো চালকের লাশ সকালে পুকুর থেকে উদ্ধার নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত ২ নরসিংদীতে প্রশংসায় ভাসছে করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মল্লিকা সাহা পলাশে পায়ুপথে বাতাস ডুকিয়ে শিশু রামিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

নরসিংদীতে র‍্যাব-বিএসটিআইর যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নরসিংদীর সদর উপজেলার বড়বাজার এলাকায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র‍্যাব-১১।
শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে র‍্যাব-১১ এবং বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বড়বাজারের মেসার্স জগন্নাথ স্টোর-এ অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ফাহিম স্টোর-কে একই অপরাধে ৪৫ হাজার টাকা এবং মেসার্স আরিশফা কসমেটিকস-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই সূত্র জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে বিএসটিআইর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা