শিরোনাম :
নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ নরসিংদীতে কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা আংটি ও মোবাইল ফোন লুট নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মাসুদ খাঁন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে হানিট্র্যাপের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি ২০২৬ বিকেলে জেলার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী রঞ্জিত দত্তকে ৫ থেকে ৬ জনের একটি চক্র অপহরণ করে। পরে তাকে একটি অটোরিকশায় করে পূর্ব ভেলানগরের একটি নির্জন ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সুস্মিতা রায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন—নাজমা ওরফে ইয়াসমিন (২৬), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুজ্জামান সবুজ (৩৮) ও সোহেল বাবু (২৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণ ও মুক্তিপণ আদায়ের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৬৫, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category