শিরোনাম :
মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ওই কিশোরীর মা।

মামলার এজাহারে নামোল্লেখ করা ৯ জন আসামি হলেন, নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), ইছহাক ওরফে ইছা (৪০), আবু তাহের (৫০) ও মো. আইয়ুব (৩০)। আহাম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তাকেসহ পাঁচ আসামিকে এই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। বাকি চারজন হলেন ইমরান দেওয়ান, এবাদুল্লাহ, আইয়ুব ও গাফফার।

এদিকে অভিযোগ ওঠার পর আহাম্মদ আলী দেওয়ানকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির এক নোটিশে এই তথ্য জানানো হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category