শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

মনোহরদীতে ৭ বছরের অপেক্ষার পর একসঙ্গে তিন কন্যার জন্ম পরিবারে আনন্দের বন্যা

Reporter Name / ৩১২ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
Oplus_131072

নরসিংদীর মনোহরদীতে দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সীমা আক্তার। বুধবার সকাল ৮টার দিকে মনোহরদী লাইফ কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকের মা সীমা আক্তার ও শিশুরা সুস্থ আছেন বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের ফরহাদ মিয়ার পরিবারে নেমে এসেছে অপার আনন্দের বন্যা। পরিবার-পরিজনরা জানান, দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে একসঙ্গে তিনটি কন্যা সন্তান পেয়ে তারা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছেন।

নবজাতকদের একনজর দেখতে ইতোমধ্যে বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ আশপাশের অনেকে। পুরো পরিবারে এখন উৎসবের আমেজ, চারদিকে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।

নবজাতক তিন কন্যার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে পরিবার সকলের দোয়া প্রার্থনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category