আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”–র ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম বাদল।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ বাজারে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফা রূপরেখা এবং “ধানের শীষ” প্রতীকের পক্ষে সমর্থন চান তিনি।

প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, রায়পুরা উপজেলা বিএনপির সহ-কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন ভূঁইয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক বেদন মিয়া, সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মো. মোকারম হোসেন, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য ইফতেখার ভূঁইয়া শামীম, সলিমুল্লাহ ভূঁইয়া দুলু, যুবদল নেতা সালাউদ্দিন, রহুল আমিন প্রমুখ।
এ কে এম জাহাঙ্গীর আলম বাদল বলেন, “দেশের চলমান সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো সংস্কার রূপরেখা বাস্তবায়ন করা। জনগণ এখন পরিবর্তন চায়, তাই ধানের শীষের জয় সুনিশ্চিত।”
প্রচারণা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করেন।