শিরোনাম :
নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

রায়পুরায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে প্রচারণায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাদল

Reporter Name / ৪৮৫ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”–র ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম বাদল।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ বাজারে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফা রূপরেখা এবং “ধানের শীষ” প্রতীকের পক্ষে সমর্থন চান তিনি।

প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, রায়পুরা উপজেলা বিএনপির সহ-কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন ভূঁইয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক বেদন মিয়া, সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মো. মোকারম হোসেন, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য ইফতেখার ভূঁইয়া শামীম, সলিমুল্লাহ ভূঁইয়া দুলু, যুবদল নেতা সালাউদ্দিন, রহুল আমিন প্রমুখ।

এ কে এম জাহাঙ্গীর আলম বাদল বলেন, “দেশের চলমান সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো সংস্কার রূপরেখা বাস্তবায়ন করা। জনগণ এখন পরিবর্তন চায়, তাই ধানের শীষের জয় সুনিশ্চিত।”

প্রচারণা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category