শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড. আসিফ নজরুলের আকস্মিক পরিদর্শন

Reporter Name / ৫৬০ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি মনোহরদী ডাকবাংলোয় পৌঁছান এবং কিছুক্ষণ বিশ্রাম শেষে গোতাশিয়া ইউনিয়নের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আকস্মিক সফরের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকাণ্ডের গুণগতমান মূল্যায়ন। তবে সাংবাদিকদের সামনে ড. আসিফ নজরুল কোনো মন্তব্য করতে রাজি হননি এবং দ্রুত পরিদর্শন শেষ করেন।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা বলেন, “হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।”

এদিকে স্থানীয় মহলে এই আকস্মিক সফরকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category