শিরোনাম :
১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

মনোহরদীর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব গ্রেফতার

Reporter Name / ৬৩২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বীর আহমদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মনোহরদী থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের পুত্র।

জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।

মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান বলেন, চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category