শিরোনাম :
১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

পিআর পদ্ধতিতে হবে এমপি বানিজ্য, ঝুলন্ত সংসদ তৈরি হবে- খাইরুল কবির খোকন

Reporter Name / ৫৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে আগের চেয়ে আরও অনিয়ম হবে এবং এমপি বাণিজ্যের সংস্কৃতি তৈরি হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন বলেন, “দেশের ১ শতাংশ মানুষও পিআর পদ্ধতি বোঝে না। জনগণ সবসময় মার্কা আর দল দেখে ভোট দেয়। কিন্তু পিআর ব্যবস্থায় যারা জনগণের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন কাজ করেছে, তাদের সুযোগ হবে না। বরং আরও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হবে। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য। এতে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দিতে আগ্রহী হবে না। শুধু দল নয়, প্রার্থীও বড় ফ্যাক্টর। যদি নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হয়, তবে ফ্যাসিস্টরা আবারও ফিরে আসবে। যাদের দাফন-কাফন শেষ হয়ে গেছে, তাদের রাজনীতিতে জায়গা করে দেওয়া হচ্ছে। জনগণ এসব অন্যায় ক্ষমা করবে না।”

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category