শিরোনাম :
১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

রায়পুরায় নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের আট নেতা-কর্মী গ্রেপ্তার

Reporter Name / ৩৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম প্রধান, অলিপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. এলাহি, উত্তর বাখাননগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়পুরা পৌরসভা যুবলীগ নেতা ফরিদ মিয়া এবং যুবলীগ কর্মী জুয়েল রানা। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ বলেন,
“এখন পর্যন্ত আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

পুলিশের দাবি, রাজনৈতিক সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category