শিরোনাম :
ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নরসিংদীতে খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৬৩৭ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাদ্য সরবরাহ এবং অনিবন্ধিতভাবে খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদী ডিসি রোড ও স্টেশন রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।

প্রথমে সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার সরবরাহ করছে এবং অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুত ও বিক্রি করছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক), ৩৩ ও ৩৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

পরে রেলওয়ে স্টেশন রোডের রমেশ পোদ্ধার সুইট মিটে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি এবং অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে একই আইনের ৩৩ ও ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে দোকান মালিক অসুস্থ হয়ে পড়ায় জরিমানার অর্থ পরিশোধের জন্য এক সপ্তাহের সময় দেয়া হয়।

অভিযানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ওমর আলী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category