শিরোনাম :
মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের উপর হামলার চেষ্টা

Reporter Name / ৮৬২ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
Oplus_131072

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালে এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। স্থানীয় সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাজুল ইসলাম ওরফে তাজু খান ধারালো অস্ত্র হাতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের উপর হামলারও চেষ্টা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১০টার দিকে তাজু খান হাসপাতালে ঢুকেই চিকিৎসকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে চিকিৎসক জহির উদ্দিনের দিকে তেড়ে যান। তবে অন্যান্য সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাজু খান দীর্ঘদিন ধরে চিকিৎসকদের হুমকি দিয়ে নিজের ব্যক্তিগত ক্লিনিকে রোগী পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে আসছেন। এ কারণে অনেক চিকিৎসক বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে, তবে রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“এখানে চিকিৎসা নয়, আতঙ্কের মধ্যেই প্রতিদিন কাজ করতে হয়। আমরা সেবা দিতে এসেছি, জীবনের ঝুঁকি নিয়ে নয়। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে এখানে চিকিৎসক সংকট আরও বাড়বে।”

এই ঘটনার পর চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সচেতন মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী তাজু খানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে কেউ আর এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়।

এ বিষয়ে রায়পুরা থানার একটি সূত্র জানায়, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category