শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র -গুলি – ককটেল উদ্ধার

Reporter Name / ৭০৯ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
Oplus_131072

নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক, গুলি ও ককটেলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) সুজন চন্দ্র সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে।

তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি বসতবাড়ির পেছনে একটি ছোট পাকা ঘর থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন এবং ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

সুজন চন্দ্র সরকার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও তার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, রায়পুরায় কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category