শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার নরসিংদীতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৫৭৪ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নরসিংদীতে ভুয়া ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের বটতলা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল চৌধুরী বাড়ির সকল অংশীদারগণ।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহিদ চৌধুরীর দেয়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিএনপি নেতা মাহমুদ হোসেন চৌধুরী সুমনের বিরুদ্ধে একটি অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

এসময় কামরুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন মিজান চৌধুরী, লিটন চৌধুরী ও অহিদসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

তারা বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সম্মানিত রাজনৈতিক নেতা মাহমুদ হোসেন চৌধুরী সুমনের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category