শিরোনাম :
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৩ দীর্ঘ ৯ মাস পর উৎপাদনে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিট ইতিহাস-ঐতিহ্যের প্রহরী হাবিবুল্লাহ পাঠান চলে গেলেন না ফেরার দেশে বেদে সম্প্রদায়ের মুখে হাসি, ঈদ উপহার দিলেন ড.মঈন খাঁন ৩ বছরে সংস্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক,ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

জুতার ভেতর ৪০০ ইয়াবা! বেলাবতে নারী মাদক কারবারি আটক

Reporter Name / ৬১২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নরসিংদীর বেলাব উপজেলায় লেডিস স্যান্ডেলের ভেতরে লুকানো চার শত পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।

আটক নারী হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিমপুর গ্রামের মৃত আবুল কাসেমের স্ত্রী জুলেখা (৫০)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই (শুক্রবার) দুপুরে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বারৈচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখানকার একটি চায়ের দোকান থেকে সন্দেহভাজন নারী জুলেখাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লেডিস স্যান্ডেলের ভেতর কৌশলে লুকানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জুলেখা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category