শিরোনাম :
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৩ দীর্ঘ ৯ মাস পর উৎপাদনে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিট ইতিহাস-ঐতিহ্যের প্রহরী হাবিবুল্লাহ পাঠান চলে গেলেন না ফেরার দেশে বেদে সম্প্রদায়ের মুখে হাসি, ঈদ উপহার দিলেন ড.মঈন খাঁন ৩ বছরে সংস্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক,ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

পলাশে এসএসসি ও এইচএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম (এসইডিপি) এর আওতায় নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে.এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category