শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নরসিংদীতে লোডশেডিং এর সময় আদালত থেকে পালানো আসামি জনতার হাতে আটক

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নরসিংদী আদালতের কাঠগড়া থেকে লোডশেডিংয়ের সুযোগে পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম (২৫) অবশেষে শিবপুরে জনতার হাতে ধরা পড়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সৃষ্টিগড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে শিবপুর থানা-পুলিশের সহায়তায় তাঁকে আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রিয়াজুল ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। অটোরিকশা চুরির মামলায় গত ৭ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার শুনানির সময় নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালত কক্ষে হঠাৎ বিদ্যুৎবিভ্রাট হয়। সুযোগ বুঝে কাঠগড়া থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।

পালানোর পরপরই আদালত চত্বর ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয়দের বুদ্ধিমত্তায় ধরা
পুলিশ জানায়, বুধবার দুপুরে রিয়াজুল সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে একটি বাস থেকে নামলে স্থানীয় কয়েকজন তাঁকে চিনে ফেলেন। আদালত থেকে পালানোর খবর তাঁদের জানা ছিল। সন্দেহ হওয়ায় তাঁরা কৌশলে রিয়াজুলকে আটক করে শিবপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

নতুন মামলা, আদালতে তোলা হবে আজ
নরসিংদী আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর বিকেলেই রিয়াজুলকে নরসিংদী মডেল থানায় নেওয়া হয়েছে। আদালত থেকে পালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আবার আদালতে তোলা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category