শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নরসিংদী কোর্টে লোডশেডিং, কাঠগড়া থেকে চুরির আসামির নাটকীয় পলায়ন!

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

লোডশেডিংকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আদালতের কাঠগড়া থেকেই পালিয়ে গেল চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদী জেলা জজ আদালতে। পলায়নকারী আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। সে রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

জানা গেছে, অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামি হৃদয়কে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) সময় কাঠগড়া থেকে পালিয়ে যায় সে।

জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, “ঘটনার সময় হঠাৎ লোডশেডিং শুরু হয়। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত আসামি রিয়াজুল ইসলাম হৃদয় নজর এড়িয়ে সবার অগোচরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আদালত চত্বরসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে।”

তিনি আরও জানান, রায়পুরা থানায় দায়ের করা অটোরিকশা চুরির একটি মামলায় ৭ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল হৃদয়কে। এই ঘটনার পর কোর্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category