শিরোনাম :
নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন ১৮ মাস পর স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস মাধবদীতে তরুনী কে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী নূরা আটক,বিএনপি নেতা কে দল থেকে বহিষ্কার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নরসিংদীতে কিশোর কে আটকে রেখে পৈশাচিক নির্যাতন, মাদক কারবারীর বাড়ী থেকে মরদেহ উদ্ধার

Reporter Name / ৫৫১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকালে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া ও তীব্র ক্ষোভ।

নিহত কিশোরের নাম সাজিদ হোসেন (২২)। তিনি বাগহাটা গ্রামের আব্দুল আজিজের একমাত্র ছেলে। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদককারবারি আতাউরের ছেলে দুলাল ও তার সহযোগীরা সাজিদকে পাঁচদিন ধরে আটকে রেখে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে পালিয়ে যায়।

সাজিদের মা মুসলেমা বেগম জানান, তাঁর ছেলেকে মুক্তির জন্য নগদ ৫০ হাজার টাকা দাবি করেছিল দুলাল। টাকা দিতে না পারায় বাড়ির দলিল পর্যন্ত চেয়েছিল তারা। একাধিকবার ছেলেকে দেখতে চাইলেও দুলালের পরিবার তাদেরকে ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত রাতে খবর পেয়ে দুলালের বাড়িতে গেলে দেখা যায়, বাড়ির গেট তালাবদ্ধ। স্বজনরা তালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে শেখেরচর ফাঁড়ি ও নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। নিহত সাজিদকেও সে নানা প্রলোভনে ফেলে মাদকচক্রে জড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করার চেষ্টা হয় বলে দাবি গ্রামবাসীর।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ও অভিযুক্ত—উভয় পক্ষের বিরুদ্ধেই মাদকের মামলা রয়েছে। তবে এটি একটি নির্মম হত্যাকাণ্ড। তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category