শিরোনাম :
মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

জিনারদী রেলস্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৭৬৩ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
oplus_2

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জিনারদী, পাঁচদোনা ও শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জিনারদী রেলস্টেশনটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন থেকে যাতায়াত করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেন এখানে যাত্রাবিরতি না দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এই স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও নাসির মাস্টার।

মানববন্ধনটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান ভূঁইয়া ইমন।
বক্তারা আরও জানান, আগামী দিনগুলোতে দাবি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category