শিরোনাম :
নরসিংদীতে পার্কে অশ্লীল কর্মকাণ্ডে ৫ জনের কারাদণ্ড নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ নরসিংদীতে কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা আংটি ও মোবাইল ফোন লুট নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেল ও পরিবহনে ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পলাশ ও জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নিছার আহমেদ খান নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবার পলাতক জিনারদী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ফিরোজ মোল্লা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

পলাশে চাঁদাবাজি ও হামলার মামলায় গ্রেফতার যুবদল নেতা মনির কে দল থেকে বহিষ্কার

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পর দলীয় পদ থেকে বহিষ্কৃত হয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে। কারখানার ড্রেজারে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

পরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে পলাশ থানায় মামলা হয়।

শনিবার (৫ জুলাই) রাতের দিকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category