শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Reporter Name / ৩৪০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী জেলার বেলাবো উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রাতে বেলাবো থানা পুলিশের বিশেষ অভিযানে বেলাবো উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেলাবো উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ (কমল)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ মতিউর রহমান ভুঁইয়া।

বেলাবো থানা সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ গ্রাম সুটুরিয়া থেকে সাব্বির আহমেদ কমলকে গ্রেফতার করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গ্রেফতারকৃত সাব্বির আহমেদ কমল সন্ত্রাস দমন আইনের একটি মামলায় সংশ্লিষ্ট। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এবং বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, বেলাবো থানার মামলা নং-১৬, তারিখ ১০-০২-২০২৫ ইং অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category