শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিবপুরে অর্ধকোটি টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ কাভার্ডভ্যান চালক আটক

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Oplus_131072

নরসিংদীর শিবপুরে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় অর্ধকোটি টাকার শুল্কবিহীন বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

আটক ব্যক্তির নাম শান্ত ইসলাম ওরফে রনি (৩৫)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় তার ব্যবহৃত ঢাকামুখী একটি কভার্ডভ্যান থেকে বড় ও ছোট সাইজের নিভিয়া ক্রীম, লোশন, বেটনোভেট ক্রীম এবং বিপুল পরিমাণ চা পাতা জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে ওসি মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রেজাউল ও সাদেকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সিলেট থেকে ঢাকামুখী একটি কভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৬ বস্তায় ২,৩০৪ পিস বড় সাইজের নিভিয়া ক্রীম, ৪ বস্তায় ২,৪০০ পিস ছোট সাইজের নিভিয়া ক্রীম, ১৪ বস্তায় ৩,০২৪ পিস লোশন, ৮ বস্তায় ৮,৯৬০ পিস বেটনোভেট ক্রীম এবং ১০ বস্তায় ২৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়।

ওসি আফজাল হোসাইন বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শুল্কবিহীন প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, আটককৃত চালককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে এবং চোরাচালান চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category