শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

উত্তাপ ছাপিয়ে শৃঙ্খলায় নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি মাখন সাঃসম্পাদক পলাশ

Reporter Name / ২৬২ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫–২৭) সম্পন্ন হয়েছে। শনিবার নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস এবং সাধারণ সম্পাদক পদে ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

সহ-সভাপতি: কাজী আনোয়ার কামাল (বাংলাদেশ বেতার), হলধর দাস (বাংলাদেশের আলো)

সহ-সাধারণ সম্পাদক: মো. সোহেল এস হোসেন (সাপ্তাহিক সোনালী বাংলাদেশ)

কোষাধ্যক্ষ: মো. ফারুক মিয়া (দৈনিক নরসিংদীর বাণী)

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আবুল বাশার বাছির (দৈনিক সময়ের আলো)

দপ্তর সম্পাদক: তোফায়েল আহমেদ স্বপন (ডিবিসি নিউজ)

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
আমজাদ হোসেন (দৈনিক যায়যায়দিন), এ টি এম মোস্তফা বাবর (দৈনিক নরসিংদী সারাদিন) ও মো. জাকির হোসেন ভূঁঞা (দৈনিক আমার বার্তা)।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপি পন্থী আইনজীবী এম.এ. মোমেন মিয়া ও অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান।

নির্বাচনে বিজয়ী নতুন কমিটিকে শুভেচ্ছা জানান নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন সৈয়দ আমীরুল হক শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণ সারাদিন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category