শিরোনাম :
নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

মনোহরদীতে শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৬৮১ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির আয়োজনে আজ বুধবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হলো উপস্থিত বক্তৃতা ও বার্ষিক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের দারিদ্র দূরীকরণ সম্ভব।

শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, অর্থবহ ও সফল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী। সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা, সভাপতি, মনোহরদী শাহীন স্কুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ডা. মোঃ শামিম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,মোঃ ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,হাসান মোহাম্মদ জুনায়েদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মোঃ আসাদুজ্জামান নূর, সভাপতি, মনোহরদী প্রেসক্লাব,ইসমাইল হোসাইন খান, সাধারণ সম্পাদক, মনোহরদী প্রেসক্লাব মোঃ হারুন অর রশিদ সভাপতি মনোহরদী সাংবাদিক ফোরাম,মোঃ মোঃ মুসাদ্দেকুর রহমান খাঁন সাবেক সভাপতি মনোহরদী সাংবাদিক ফোরাম মোঃ শাজাহান মোল্লা সাবেক সভাপতি মনোহরদী সাংবাদিক ফোরাম, সৈয়দা সালেহা কান্চি প্রাধান শিক্ষক মনোহরদী শাহিন ইস্কুল।

বিতর্ক প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনা ও ফলাফল নিরীক্ষার দায়িত্ব পালন করেন মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক, টোক হাই স্কুল।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবু সুফিয়ান সজিব, সহকারী সমাজসেবা অফিসার, মনোহরদী।

বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন: মুহাম্মদ গোলজার হোসেন গুলশান প্রভাষক বড়চাপা ডিগ্রী কলেজ মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আফাজউদ্দিন খান মহিলা কলেজ,রোকসানা আক্তার (মনি), প্রভাষক, কৃষি শিক্ষা, সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজ,এডভোকেট হারুনুর রশিদ,মোঃ মাহমুদুল হাসান মামুন, প্রকাশক, মায়ান প্রকাশনী।

আরও উপস্থিত ছিলেন: মো. সাইফুল ইসলাম, পরিসংখ্যানবিদ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইভি রহমান ,ঈশিকা নওশাত রীতা,মু. জামাল উদ্দিন,ফজলে রাব্বী ও আরিফুর রহমান সৈকত, প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের দারিদ্র দূরীকরণে সম্পদের সঠিক ও দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। অপ্রয়োজনীয় অপচয় রোধ করে পরিকল্পিত উপায়ে সম্পদের ব্যবহার করতে পারলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। শিক্ষার্থীদের যুক্তিবদ্ধ চিন্তাভাবনা ও উপস্থাপনার দক্ষতা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিচারকমণ্ডলী ও বিতার্কিকদের শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category