শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মনোহরদীতে সড়ক নির্মাণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৫

Reporter Name / ৪১৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সৈয়দবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে এবং ঘটনায় তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় উপজেলার একদুয়ারি ইউনিয়নের অজলদিয়া গ্রামের মো. রাগল মিয়ার ছেলে মো. ইলিয়াছ মিয়া (৩৫) সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি এএমটি আরতি চেডি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, যা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালাকচর জিসি পর্যন্ত সড়ক নির্মাণের কাজ করছে।

অভিযোগে বলা হয়েছে, পূর্বশত্রুতা ও চাঁদা আদায়ের উদ্দেশ্যে ইলিয়াছ (২৮), আমিন (৩০), আজিম (২৪), শামীম (৩০), খোরশেদ মিয়া (৩৫), ছাব্বির, জাহিদুল, ইব্রাহিম (২৬), আসাদুল্লাহসহ আরও ৮–১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় এক্সেলেটর ড্রাইভার শহিদুল ইসলাম (২৮) গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে এলজিইডির ড্রাইভার নাজমুলসহ আরও কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।

পরে স্থানীয়দের সহায়তায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী হামলাকারীদের ঘিরে ফেললে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল আকন্দ বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category