শিরোনাম :
নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

পলাশে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name / ৫১৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বুধবার (৮ অক্টোবর) সকালে পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইএসএইচসি হাসানহাটা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী।

রিকের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হকের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের নবীন সদস্য শামিয়া আক্তার দিবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাশরুর খান, রিক মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানা, সাংবাদিক, (ISHC) ১২টি ক্লাবের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রবীণ ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category