শিরোনাম :
নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ আটক প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

গ্যাস সংকটে আড়াই মাস ধরে উৎপাদন বন্ধ দেশের বৃহৎ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের

Reporter Name / ৭০১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গ্যাস সংকটের কারণে আড়াই মাস ধরে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এক হাজার ৬১০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার সাতটি ইউনিটের সবক’টিই বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের বাইরে। এতে জাতীয় গ্রিডে বড় ঘাটতি তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দুই বছর ধরেই ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহে সংকট চলছে। এর ধারাবাহিকতায় গত ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন ৩৬০ মেগাওয়াটের ৭ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার দেওয়ায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে গ্যাস সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন,
“৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই এই ইউনিটগুলো আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।”

তিনি জানান, গত জুনের প্রথম দিকে ৩৬০ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়। এর পর থেকে ইউনিটটি বন্ধ থাকলেও বর্তমানে মেরামতের শেষ পর্যায়ে রয়েছে। গ্যাস সংযোগ পুনরায় চালু হলে এ ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালের জুন মাসে অগ্নিকাণ্ডে ২১০ মেগাওয়াটের ৬ নম্বর ইউনিটের টারবাইন পুড়ে যায়। সেই থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ রয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা

১ নম্বর ইউনিট : বন্ধ (প্রাচীন, কার্যক্ষম নয়)

২ নম্বর ইউনিট : বন্ধ (প্রাচীন, কার্যক্ষম নয়)

৩ নম্বর ইউনিট : ৩৬০ মেগাওয়াট, জুন ২০২৫-এ টারবাইনের রোটারে সমস্যা; মেরামতের শেষ পর্যায়ে।

৪ নম্বর ইউনিট : ৩৬০ মেগাওয়াট, ১৩ জুন ২০২৫ থেকে গ্যাস সংকটে বন্ধ।

৫ নম্বর ইউনিট : ২১০ মেগাওয়াট, ৯ জুন ২০২৫ থেকে গ্যাস সংকটে বন্ধ।

৬ নম্বর ইউনিট : ২১০ মেগাওয়াট, ২০১০ সালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ।

৭ নম্বর ইউনিট : ৩৬০ মেগাওয়াট, ১৪ জুন ২০২৫ থেকে গ্যাস সংকটে বন্ধ।

মোট উৎপাদন সক্ষমতা: ১,৬১০ মেগাওয়াট
বর্তমানে উৎপাদন: শূন্য মেগাওয়াট

বর্তমানে দেশের সবচেয়ে বড় এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বড় ধরণের ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category