শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথে নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড ২০২৫

Reporter Name / ৪৭৯ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নরসিংদীতে শনিবার সকালে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আইসিটি অলিম্পিয়াড নরসিংদী ২০২৫”। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ। তবে জরুরি সভার কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “তথ্য প্রযুক্তি আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এজন্য প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা অর্জন করা জরুরি। জেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় আধুনিক ল্যাব স্থাপন করা হবে।”

এসময় তিনি আয়োজকদের প্রশংসা করে নরসিংদীর শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মফিজুল ইসলাম, জামায়াত নেতা ইব্রাহীম ভূইয়া, এনসিপির জেলা সমন্বয়ক আওলাদ হোসেন জনি, এম আর ফারাবি, আবির মৃধা ও সাইদুল ইসলাম রাকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category