শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই প্রকৌশলী আহত

Reporter Name / ৬০৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই প্রকৌশলী আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঘোড়াশাল সেতু এলাকার চরপাড়া কালভার্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রকৌশলী মিরাজ (৪৫) ও হানজেলা (৪৩)। দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারের চালক আবুল হোসেন জানান, ঢাকার একটি জায়গা থেকে পলাশের একটি কারখানায় যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ঘোড়াশাল সেতু পার হয়ে চরপাড়া কালভার্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের নিচে উল্টে পড়ে এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই প্রকৌশলী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উভয় গাড়ির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইউসুফ মিয়া জানান, “সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category