জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নরসিংদীর পলাশে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি উদযাপন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ও বন অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশের ন্যায় পলাশ উপজেলায়ও প্রতিজন শহীদের স্মরণে একটি করে গাছ রোপণ করা হয়।
এ সময় বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর উপস্থিতিতে শহীদ আমজাদ হোসেনের বাবা উপজেলা প্রাঙ্গণে পলাশ চারা রোপণ করেন। একই সঙ্গে শহীদ ইমন মিয়ার বাবা কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বন কর্মকর্তা আমিরুল হাছান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা সামিউর রহমান মাহি, ফয়সাল সরকার রিফাতসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2026 নরসিংদীর পত্রিকা. All rights reserved.