শিরোনাম :
শিল্পকলা একাডেমি’র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নূরচানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা নরসিংদীর চরাঞ্চলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত নরসিংদীতে ডিবির চেকপোস্টে ফেনসিডিল পাচারের সময় পিকআপ জব্দ, আটক ২ নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ,নিহত ১ আহত ২ জাপানে কোবে বাংলাদেশ সোসাইটি উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পলাশে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার গয়েশপুর পদ্মলোচন স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত! দুর্নীতি–অনিয়মের ১২ অভিযোগে ব্যবস্থা ১৬ বছর লন্ডন থেকেও ছাত্র হত্যা মামলার আসামি,নরসিংদীর প্রবাসী এমরানের পরিবারের কান্না ও অভিযোগের পাহাড়
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বাংলাদেশের কোটি মানুষের দাবী ভোটের অধিকার ফিরিয়ে দিন – মঈন খাঁন

Reporter Name / ৪২৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “আমরা আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। তারেক রহমান লন্ডনে বসে গণতন্ত্রের আন্দোলনকে সুসংগঠিত করেছেন। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষ কী চায়। মানুষের রক্তে রয়েছে নিরপেক্ষ নির্বাচন। ছাত্রজনতার আন্দোলনের ১ বছরে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকারকে সহায়তা করি।”

নরসিংদীর পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মোঃ আবদুল সাত্তার।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ থেকে অনুদান তুলে দেন ড. আব্দুল মঈন খান।

পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শহীদ তাহমিদ ভুইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category