নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারের চালক আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজাব এলাকার পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ থেকে দ্রুতগতিতে একটি প্রাইভেটকার পাঁচদোনার দিকে যাচ্ছিল। ঘোড়াশাল নাজমুল সিএনজির সামনে রেলক্রসিং পার হয়ে রাজাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং এর চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে আহত চালকের পরিচয় এখনো জানা যায়নি।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ইউসুফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2026 নরসিংদীর পত্রিকা. All rights reserved.