নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি গঠন সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
রোববার (৬ জুলাই) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি গঠন কিংবা এ-সংক্রান্ত কোনো নির্দেশনা কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে—এমন প্রচারিত তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের তথ্যের বিষয়ে যুবদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর নির্দেশনায় প্রচার করা হয়েছে।
এতে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন।
কেন্দ্রীয় যুবদল জানিয়েছে, সংগঠন সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত ও ঘোষণা শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আনুষ্ঠানিক মাধ্যম থেকেই গ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।